eaibanglai
Homeএই বাংলায়প্রেমিকার পরিবারের অত্যাচার ও ব্ল্যাকমেইল- যুবকের আত্মহত্যা, থানায় বিক্ষোভ

প্রেমিকার পরিবারের অত্যাচার ও ব্ল্যাকমেইল- যুবকের আত্মহত্যা, থানায় বিক্ষোভ

অঙ্কিতা চ্যাটার্জ্জী, সালানপুর -: প্রেমিকার পরিবারের লাগাতার মানসিক অত্যাচার ও মোটা অঙ্কের টাকা দাবির চাপ সহ্য করতে না পেরে বিক্রম বাউরি (২১) নামে এক যুবক আত্মহত্যার পথ বেছে নিলেন। শুক্রবার গভীর রাতে সালানপুরের পঞ্চানন আশ্রমের কাছে একটি গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি সালানপুরের ক্ষুদিকা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দিনভর চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।

​ পরিবার সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগে নিয়ামতপুরের এক নাবালিকার সঙ্গে প্রেম বিবাহ করেন বিক্রম। মেয়েটি নাবালিকা হওয়ায় পুলিশ বিক্রমকে গ্রেফতার করে এবং সম্প্রতি তিনি জামিনে মুক্ত হন। অভিযোগ, জেল থেকে বেরনোর পর থেকেই মেয়েটির পরিবার ও কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়ের মীমাংসার নামে বিক্রমকে ব্ল্যাকমেইল করে মোটা টাকা দাবি করছিল। চরম পথ বেছে নেওয়ার আগে বিক্রম ফোনে এক বন্ধুকে তার কান্নায় ভেঙে পড়ার কথাও জানান।


দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার সকালে শয়ে শয়ে গ্রামবাসী বিক্রমের মৃতদেহ সালানপুর থানার সামনে রেখে তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিরপেক্ষ তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments