eaibanglai
Homeএই বাংলায়অবৈধ বালিঘাটের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনিক অভিযান

অবৈধ বালিঘাটের বিরুদ্ধে দুর্গাপুরে প্রশাসনিক অভিযান

সৌভিক সিকদার, কাঁকসা -: অবৈধ বালি কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য প্রশাসন। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে, বালিঘাট বন্ধের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র ৮ হাজার টাকার বালি ১৬ হাজার টাকায় বিক্রি করছে। সরকারের ভাবমূর্তি নষ্ট করার এই চক্রান্ত রুখতে তিনি কড়া পদক্ষেপের নির্দেশ দেন।

​মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শুক্রবার সকাল থেকে কাঁকসার অজয় নদের বালিঘাটগুলিতে বিশেষ অভিযান শুরু করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আধিকারিক মঞ্জু কাঞ্জিলালের নেতৃত্বে কাঁকসার বিদবিহারের নয়া কাঞ্চনপুর, শ্রীরামপুর ও দুবরাজপুর কলোনিসহ বিভিন্ন ঘাটে তল্লাশি চালানো হয়। সঙ্গে ছিল মলনদিঘি ফাঁড়ির পুলিশ।

​অভিযোগ, আগের সরকারের আমলে অজয় নদে একাধিক অবৈধ বালিঘাট তৈরি হয়েছিল, যেখান থেকে নিয়মিত সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার চলত। বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ বালি, পাথর ও কয়লা পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে। প্রশাসনের স্পষ্ট বার্তা, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কোনো বেআইনি কারবার বরদাস্ত করা হবে না। এই অভিযানের ফলে বালি মাফিয়াদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments