eaibanglai
Homeএই বাংলায়জন্ম শংসাপত্র না মেলায় কুলটি বোরো কার্যালয়ে বিক্ষোভ: উত্তপ্ত পরিস্থিতি

জন্ম শংসাপত্র না মেলায় কুলটি বোরো কার্যালয়ে বিক্ষোভ: উত্তপ্ত পরিস্থিতি

সংবাদদাতা, কুলটি -: জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট না পাওয়ার অভিযোগে আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গত বেশ কয়েকদিন ধরে চক্কর কাটার পরেও সার্টিফিকেট না মেলায় বিশেষ করে অভিভাবক ও মহিলারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ ডিজিটাল পোর্টাল বন্ধের দোহাই দিয়ে দিনের পর দিন ঘোরাচ্ছে।

​পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসানসোল জেলা মিডিয়া ইনচার্জ টিঙ্কু বর্মা ঘটনাস্থলে পৌঁছান। তিনি বিক্ষোভকারীদের বোঝান যে, রাজ্য সরকারের নির্দেশে ডিজিটাল পোর্টালে তথ্য ভেরিফিকেশন ও উচ্চপর্যায়ের তদন্ত চলায় সাময়িকভাবে পরিষেবা বন্ধ রয়েছে। তদন্ত শেষ হলেই পুনরায় পোর্টাল খুলে দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। ​অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের নিষ্ক্রিয়তা নিয়েও সরব হন বিক্ষোভকারীরা। টিঙ্কু বর্মার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তিনি শতাধিক আবেদনকারীর নাম ও ফোন নম্বরের একটি তালিকা তৈরি করান এবং পোর্টাল চালু হওয়ামাত্রই অগ্রাধিকারের ভিত্তিতে কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এই প্রতিশ্রুতির পর বিক্ষোভকারীরা শান্ত হন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments