eaibanglai
Homeএই বাংলায়অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান: বন্ধ পার্কিং ফি আদায়

অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান: বন্ধ পার্কিং ফি আদায়

সংবাদদাতা,আসানসোলঃ- রাজ্যে নতুন সরকার গঠনের পর ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আসানসোলে বিশেষ অভিযানে নামল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। শনিবার ডিসি (ট্রাফিক) পিভিজি সতীশের নেতৃত্বে জিটি রোডের হটন রোড মোড় থেকে উষাগ্রাম পর্যন্ত বিভিন্ন পার্কিং জোনে এই অভিযান চালানো হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল পার্কিংয়ের বৈধতা যাচাই করা। পুলিশি তল্লাশিতে যেসব পার্কিং জোনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি, সেখানে পার্কিং ফি আদায় তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সেখানে বিনামূল্যে যানবাহন রাখতে পারবেন, কিন্তু কোনো টাকা নেওয়া যাবে না। বৈধ কাগজপত্র থাকা পার্কিংগুলো স্বাভাবিক নিয়মে সচল থাকবে।

​অভিযান চলাকালীন ইস্টার্ন রেলওয়ে স্কুলের সামনে এক অবৈধ পার্কিংয়ে তল্লাশিতে বাপ্পা রায় নামে এক ব্যক্তি পালিয়ে যান। পুলিশি তৎপরতায় অবৈধ পার্কিং পরিচালনাকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডিসি (ট্রাফিক) স্পষ্ট জানিয়েছেন, জনস্বার্থে কোনো অবৈধ পার্কিং চলতে দেওয়া হবে না এবং এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments