eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে রাজ্য এনসিসি ক্যাডেটদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

আসানসোলে রাজ্য এনসিসি ক্যাডেটদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- পশ্চিমবঙ্গ এনসিসি ক্যাডেটদের আন্তঃ বা ইন্টার গ্রুপ রাইফেল প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হল। সোমবার আসানসোল রাইফেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাইফেল ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাগুলিতে মোট ৪৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এদিন সেই প্রতিযোগিতাগুলির বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এই প্রতিযোগিতাগুলি থেকে আগামী দিনে রাজ্য ও জাতীয় স্তরের শুটার নির্বাচিত হবেন বলে এনসিসি সূত্রে জানা গেছে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments