eaibanglai
Homeএই বাংলায়রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা

রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বড়জোড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক বিল্লেশ্বর সিংহকে সংবর্ধনা জানাল রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘ,বাঁকুড়া। রবিবার বিকেলে অমরকানন কানাইলাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রাজপুত ক্ষত্রিয় সমাজের বহু সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। এরপর নবনির্বাচিত বিধায়ক বিল্লেশ্বর সিংহকে সংবর্ধনা প্রদান করা হয়। সমাজের সদস্যরা তাঁর আগামী দিনের জনকল্যাণমূলক কাজের সাফল্য কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর নেতৃত্বে আরও বেশি কাজ হবে বলে আশা প্রকাশ করেন।

এদিনের বিশেষ সভায় রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সমাজের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী দিনে সমাজের তরুণ প্রজন্মকে আরও বেশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা এবং শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণমূলক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিল্লেশ্বর সিংহ সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই তিনি জনসেবার কাজ করে যাবেন। এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য।”

এদিন সংগঠনের সভাপতি পাঁচু গোপাল সিংহ বলেন, “রাজপুত ক্ষত্রিয় সমাজ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা জানানোর মাধ্যমে সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা তুলে ধরা হল।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments