eaibanglai
Homeএই বাংলায়স্মার্ট মিটারের বিভ্রাটে জেরবার আমলাদহি বাজার, ব্যবসায়ীদের বিক্ষোভ

স্মার্ট মিটারের বিভ্রাটে জেরবার আমলাদহি বাজার, ব্যবসায়ীদের বিক্ষোভ

সংবাদদাতা,​ চিত্তরঞ্জন -: স্মার্ট মিটার নিয়ে চরম ভোগান্তির শিকার আমলাদহি বাজারের ব্যবসায়ীরা। যান্ত্রিক গোলযোগ ও রিচার্জের জটিলতায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে বাজার। যার ফলে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। প্রতিকারের দাবিতে আজ আমলাদহি বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান তাঁরা।

​ব্যবসায়ীদের অভিযোগ, স্মার্ট মিটারের রিচার্জ শেষ হলেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ দপ্তরে গিয়েও রিচার্জ করা সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের দাবি, সার্ভারের ত্রুটি ও নিয়ন্ত্রণ রেলের হাতে থাকায় তারা অসহায়। এই বিদ্যুৎ বিভ্রাটে আইসক্রিম পার্লার, বিউটি পার্লার ও অন্যান্য দোকানগুলি অচল হয়ে পড়েছে।

​ বাজার সমিতির সম্পাদক পার্থ মণ্ডলের দাবি, রিচার্জের নিয়ন্ত্রণ সরাসরি ব্যবসায়ীদের হাতে তুলে দিতে হবে অথবা আগের ম্যানুয়াল মিটার ফিরিয়ে আনতে হবে। এছাড়া রিচার্জের জন্য মাত্র এক ঘণ্টার সময়সীমা না রেখে, প্রতিদিন সকাল ১১টা থেকে একজন কর্মীকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিদ্যুৎ আধিকারিকরা সমস্যা সমাধানের আশ্বাস দিলে আপাতত উত্তেজনা প্রশমিত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments