eaibanglai
Homeএই বাংলায়'শুদ্ধ কল্যাণ' আয়োজিত নজরুল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান

‘শুদ্ধ কল্যাণ’ আয়োজিত নজরুল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বাংলার বরেণ্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে গত মাসেই। কবি গুরু রবীন্দ্রনাথ ও কবি নজরুল ইসলাম, এই দুই বাঙালি কবির জন্ম জয়ন্তী বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালী পালন করতে ভোলে না। শুধু জন্মদিন নয় কয়েক মাস ধরেই চলেই এই মহান কবিদের জন্ম জয়ন্তী উদযাপন ও স্মরণ। সেরকমই দুর্গাপুরের ‘শুদ্ধ কল্যাণ’ সংস্থা শুক্রবার সন্ধ্যায় বিধাননগর গ্রুপ হাউজিং কমপ্লেক্সের কমিউনিটি হলে আয়োজন করেছিল নজরুল শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। যেখানে কবি কাজী নজরুল ইসলামকে সংগীত, কবিতা পাঠ, নৃত্য পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আয়োজক সংস্থা এবং আমন্ত্রিত বিভিন্ন সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ডঃ কৌশিক মজুমদার। উপস্থিত বিশিষ্ট শিল্পীদের মধ্যে ছিলেন বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত প্রমুখ।

বিপ্লব, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম। কবিতা, গদ্য, উপন্যাস, সঙ্গীত, গল্পসহ সাহিত্য-শিল্পের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। মাত্র ২৩ বছরের লেখক জীবনে বাঙালির চিন্তা-মনন ও অনুভূতির জগতে নানাভাবে নাড়া দিয়েছেন কবি। কবিতার মাধ্যমে তিনি নিপীড়িত মানুষের কথা বলেছেন। মানুষের প্রতি মানুষের অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছেন কবিতাকে। সঙ্গীত রচনাতেও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন কবি। তিনি প্রায় ৩ হাজার গান রচনা ও সুর করেছেন। এক কথায় বাণী ও সুরের বৈচিত্র্যে সৃষ্ট নজরুল সঙ্গীত বাংলা সঙ্গীতের এক অপার বিস্ময়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments