eaibanglai
Homeএই বাংলায়গ্রেফতারের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকদের

গ্রেফতারের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুই শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়লেন রানিগঞ্জের জয় বালাজি কারখানার শ্রমিকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছাড়ায়।

প্রসঙ্গত গত মঙ্গলবার থেকে সমকাজে সমবেতন, ইএসআই-পিএফ ও নিরাপত্তার বিভিন্ন দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমকাজে সমবেতন, ইএসআই, পিএফ, কর্মক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা-সহ একাধিক ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। এই দাবিগুলি বাস্তবায়নের দাবিতেই তাঁরা আন্দোলনে নামেন।

শ্রমিকদের দাবি, আন্দোলনের চালাকালীন বৃহস্পতিবার কোম্পানির ম্যানেজমেন্ট শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে এবং সেখানে তাঁদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। অভিযোগ, বৈঠকের পরই রাতে কোম্পানির নিরাপত্তারক্ষীদের সঙ্গে কয়েকজন শ্রমিকের বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন আহত হন। পরে পুলিশ আন্দোলনে যুক্ত দুই শ্রমিককে গ্রেফতার করে।

গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ফের বিক্ষোভে সামিল হন শ্রমিকরা। কারখানার কাজ বন্ধ রেখে তাঁরা গ্রেফতার হওয়া দুই শ্রমিকের অবিলম্বে মুক্তি এবং বাকি দাবিগুলি দ্রুত কার্যকর করার দাবি জানান। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও সেনা জওয়ান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments