eaibanglai
Homeএই বাংলায়যানজটে বিরক্ত বিধায়ক, ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন

যানজটে বিরক্ত বিধায়ক, ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন

সংবাদদাতা,বাঁকুড়াঃ- যানজটে আটকে পড়ে বিরক্ত বিধায়ক তক্ষুনি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিলেন প্রশাসনকে। প্রশাসন ব্যবস্থা না নিলে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও শোনা গেল বিধায়কের মুখে। ঘটনা বাঁকুড়ার স্কুলডাঙা এলাকার।

প্রসঙ্গত রবিবার দুপুরে বাঁকুড়ার কাঞ্চনপুর এলাকায় একটি কর্মসূচি সেরে স্কুলডাঙা দিয়ে নিজের দফতরে ফেরার পথে যানজটের মধ্যে পড়েন বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এরপরই গাড়ি থেকে নেমে এলাকা পরিদর্শন করেন এবং রাস্তার দুধারে অবৈধ নির্মাণ নিয়ে বিরক্ত বিধায়ক তৎক্ষণনাৎ প্রশাসনের কোন আধিকারিকের সঙ্গে ফোনে কথা বলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা ক্লাব দোকানপাট ভেঙে ফেলার নির্দিশে দেন।

ঘটনা প্রসঙ্গে বিধায়ক বলেন, “সাধারণ মানুষের জায়গা দখল করে কোনও দাদাগিরি বরদাস্ত করা হবে না। প্রাক্তন সরকারের মদতে যারা সরকারি সম্পত্তি দখল করে নিজেদের পকেট ভরাচ্ছিল, তাদের দিন শেষ। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা এভাবে অবরুদ্ধ করে বেআইনি নির্মাণ কোনওভাবেই সহ্য করা হবে না। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, বাঁকুড়া শহরের স্কুলডাঙার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় সারাক্ষণই যান চলাচল হয়। ওই রাস্তা দিয়েই অহরহ রোগী নিয়ে যাতায়াত করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অ্যাম্বুল্যান্সগুলো। রাস্তার দুধারে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস। ফলে ছাত্রছাত্রী থেকে চাকরিজীবীদের ভিড় লেগেই থাকে। কয়েক বছর আগে ওই এলাকায় গির্জা সংলগ্ন রাস্তার একাংশ দখল করে একটি ক্লাব তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ এক প্রভাবশালী তৃণমূল নেতার মদতে ওই বেআইনি নির্মাণ গড়ে ওঠে। ক্লাব তৈরি হতেই রাতারাতি বেশ কয়েকটি দোকানও বসে যায় আশপাশে। ওই কারণে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments