eaibanglai
Homeএই বাংলায়পাচার রুখতে বালি গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের

পাচার রুখতে বালি গাড়ি আটকে বিক্ষোভ বিজেপি কর্মীদের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বেআইনি বালি গাড়ি আটকে বিক্ষোভে সরব হলেন বিজেপি কর্মীরা। ঘটনা পশ্চিম বর্ধমানের পানাগড় সেনা ছাউনির ১ নম্বর গেট এলাকার।

অভিযোগ, সরকার পরিবর্তন হলেও দামোদর থেকে অবৈধভাবে পালি পাচার বন্ধ হয়নি। নদী থেকে অবৈধভাবে বালি তুলে তা ভুয়ো চালানের মাধ্যমে দীর্ঘদিন ধরে পাচার করা হচ্ছে। বিজেপি কর্মীদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে তারা সোমবার সকাল থেকেই পানাগড় সেনা ছাউনির ১ ও ৫ নম্বর গেটের সামনে জড়ো হন। এরপর একের পর এক বালিবোঝাই লরি ও ডাম্পার সেখানে পৌঁছালে চালকদের কাছে বৈধ নথি দেখতে চান তারা। অভিযোগ, চালানে বালির গন্তব্য হিসেবে কলকাতার নাম উল্লেখ থাকলেও গাড়িগুলি বুদবুদ এলাকায় যাচ্ছিল। প্রতিটি গাড়িতে নির্ধারিত পরিমাণের তুলনায় অতিরিক্ত বালি বোঝাই ছিল বলেও অভিযোগ। প্রসঙ্গত বর্ষা মরশুম চলে আসায় সমস্ত বালি ঘাট থেকে ইতিমধ্যে বালি তোলায় স্থগিতাদেশ জারি করেছে প্রশাসন। যদিও সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই বালি পাচার চলছিল বলে অভিযোগ।

অন্যদিকে বিক্ষোভের খবর পেয়ে এলাকায় পৌঁছয় বুদবুদ থানার পুলিশ এবং এক বালি ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি ১০টিরও বেশি বালিবোঝাই গাড়ি আটক করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments