eaibanglai
Homeএই বাংলায়ভিবি জি রামজি প্রকল্পের উদ্বোধন কাঁকসায়

ভিবি জি রামজি প্রকল্পের উদ্বোধন কাঁকসায়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১ জুলাই সারা দেশে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনকে প্রতিস্থাপন করে কার্যকর হয়েছে ‘বিকশিত ভারত – গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ‘ভিবি-জি রাম জি’। যেখানে ১০০ দিনের কাজের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে ও সংশোধিত মজুরি কাঠামো অনুযায়ী দৈনিক মজুরি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের ফুলঝোড় এলাকায় এই প্রকল্পের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়, ভিবি জি রামজি প্রকল্পের জেলা আধিকারিক অতনু মণ্ডল, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।

মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি গ্রাম সেজে উঠবে। বিকশিত ভারতের লক্ষ্যকে সামনে রেখেই এই কাজ চলছে। ধাপে ধাপে জেলার প্রতিটি এলাকায় এই প্রকল্পের কাজ শুরু হবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় এই প্রকল্প রূপায়িত হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments