eaibanglai
Homeএই বাংলায়‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তাল জামুড়িয়া

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ, উত্তাল জামুড়িয়া

সংবাদদাতা, জামুড়িয়া -: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের দেশেরমোহন গ্রামে সরকারি আবাসন প্রকল্পে কাটমানি ও তোলাবাজির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল। প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে গরীব গ্রামবাসীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

​গ্রামবাসীদের অভিযোগ, গত ১৯ ফেব্রুয়ারি আবাসন যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়ে। পরদিন শেখ রবিউল ও শেখ তাহির নামের দুই তৃণমূল নেতা উপভোক্তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কাটমানি দাবি করেন। সরকারি সুবিধা বাতিলের ভয়ে বহু গ্রামবাসী বাধ্য হয়ে ওই টাকা দিতে রাজি হন। কাটমানি দেওয়ার পরেও পরবর্তী কিস্তির টাকা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। ​প্রতিবাদে গত বৃহস্পতিবার গ্রামবাসীরা জরুরি বৈঠক করেন। বিজেপির স্থানীয় সংখ্যালঘু মোর্চাও এই দুর্নীতির নিন্দা জানিয়েছে। ইতিমধ্যে চুরুলিয়া পুলিশ ফাঁড়িতে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। গরিব মানুষের হকের টাকা লুঠের এই ঘটনায় এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments