eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টারের শুভ উদ্বোধন

দুর্গাপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- সোমবার দুর্গাপুরের সিটিসেন্টারের কমার্শিয়াল এস্টেট-এ ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টারের শুভ উদ্বোধন হল তাঁর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিশিষ্ট আইন গবেষক তথা কলকাতা উচ্চ আদালতের আইনজীবী স্বপনিল মুখার্জী। তিনি তাঁর বক্তব্যে ভারতে ইনস্টিটিউশনাল আরবিট্রেশন-এর ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন এবং জানান এই সেন্টার আরবিট্রেশন, মেডিয়েশন, আইন বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ এবং বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি পেশাদার ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লি উচ্চ আদালতের আইনজীবী সৌমেন তালুকদার, আইনজীবী সৌরিন দাস (নোটারি পাবলিক), দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক আইনজীবী তাপস দে এবং লায়ন্স ক্লাবের অ্যাক্টিভিটি চেয়ারম্যান দেবনাথ স্বর্ণকার।

অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জী আরবিট্রেশন অ্যান্ড মেডিয়েশন সেন্টারকে পূর্ব ভারতের একটি শীর্ষস্থানীয় আরবিট্রেশন, মেডিয়েশন, আইন বিষয়ক গবেষণা ও পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments