eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

দুর্গাপুরে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেনাচিতি নতুন পল্লী এলাকায় এক তৃণমূল কর্মীর বাড়িতে রাজনৈতিক হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

অভিযোগ, গভীর রাতে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র, শাবল ও আগ্নেয়াস্ত্র নিয়ে বসন্ত রায়ের বাড়িতে চড়াও হয়। এরপর বাড়ির একাংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাঙচুরের শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌঁছালেও তার আগেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়।

গৃহকর্তা পেশায় সাইকেল সারাইয়ের দোকানের মালিক বসন্ত রায় জানান তার দুই ছেলে তৃণমূল কংগ্রেস করতো। বিধান সভা নির্বাচনের ফল বেরোনোর পর স্থানীয় অনেক তৃণমূল কর্মী বিজেপি হয়ে যায় এবং তাদের কাছ থেকে এক কোটি টাকা দাবি করে। টাকা দিতে না পারলে তাদের পরিবারকে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকে তার বাড়িতে হামলা শুরু হয়। ভয়ে তার পর থেকেই বাড়ি ছাড়া তার দুই ছেলে।

অন্যদিকে পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলার নেপথ্যে কী কারণ, কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments