eaibanglai
Homeএই বাংলায়রাস্তা সংস্কারের দাবিতে রানীগঞ্জে বিক্ষোভ, অবরুদ্ধ ভারী যানবাহন​

রাস্তা সংস্কারের দাবিতে রানীগঞ্জে বিক্ষোভ, অবরুদ্ধ ভারী যানবাহন​

সংবাদদাতা,রানীগঞ্জঃ- রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার আসানসোল দক্ষিণের নিমচা–কারনালী রাস্তায় কয়লা ও বালিবাহী ভারী যানবাহন আটকে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাস্তার ধারে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।

স্থানীয় বিজেপি নেতা সঞ্জীব গোপ এই দাবিকে সমর্থন জানিয়ে জানান, সংশ্লিষ্ট কোম্পানিগুলির উচিত অবিলম্বে নিজ উদ্যোগে রাস্তা মেরামতির ব্যবস্থা করা। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষাকাল শেষ হলেই নিমচা- কারনালী রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে। তবে কর্তৃপক্ষের কাছ থেকে সুনির্দিষ্ট ও স্থায়ী আশ্বাসের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই বিক্ষোভের জেরে এলাকায় ভারী গাড়ি চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments