eaibanglai
Homeএই বাংলায়বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গ্রাম

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত গ্রাম

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এক বিজেপি কর্মীর কাকার বাড়িতে দলেরই অন্য এক গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ঘিরে সামনে উঠে এল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল গ্রামের।

স্থানীয়দের একাংশের দাবি, এলাকার সরোজ মণ্ডল এবং রবি রায়ের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ বিরোধ চলছে। এরই মধ্যে রবিবার রাতে রবি রায়ের অনুগামী হিসেবে পরিচিত বাবন ঘোষ ও রোহিত ঘোষ সহ বেশ কয়েকজন যুবক হঠাৎই চড়াও হয় সরোজ মণ্ডলের ঘনিষ্ঠ কর্মী অর্জুন ঘোষের কাকার বাড়িতে। অভিযোগ, বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং অর্জুন ঘোষের কাকা ও কাকিমার ওপর হামলা করা হয়।

এই ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি না ঘটে, তার জন্য এলাকায় নজরদারি শুরু করেছে পুলিশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments