eaibanglai
Homeএই বাংলায়'আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো'

‘আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো’

সংবাদদাতা,কলকাতাঃ- দক্ষিণ কলকাতার সুপরিচিত সাংস্কৃতিক সংস্থা ‘সৃষ্টি পরিষদ’ -এর উদ্যোগে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন সভাগৃহে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ সংগীতানুষ্ঠান -‘আষাঢ় সন্ধ্যা ঘনিয়ে এলো’। অংশগ্রহণ করলেন কলকাতার ও বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত বিশিষ্ট সংগীত শিল্পীরা।শ্রোতারা সমৃদ্ধ হলেন -বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকনা ভৌমিক, অরুন্ধতী মুখোপাধ্যায়, লক্ষ্মী দাশগুপ্ত প্রমুখ ১৫ জন সঙ্গীত শিল্পীর পরিবেশিত গানে। সমবেত সংগীতে ছিলেন ‘গোধূলির আলো’ সংস্থার শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানের সুরুচিসম্পন্ন পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন- শুভাশিস মজুমদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments