eaibanglai
Homeএই বাংলায়প্রায় ৫০ লক্ষ টাকার চুরি রেল কর্মীর বাড়িতে

প্রায় ৫০ লক্ষ টাকার চুরি রেল কর্মীর বাড়িতে

নিজস্ব সংবাদাতা,দুর্গাপুরঃ- অলংকার ও নগদ মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার চুরি রেল কর্মীর বাড়িতে। ঘটনা দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের শেরপুর এলাকার।

জানা গেছে, বাড়ি ফাঁকা রেখে দু’দিনের জন্য ছেলের কাছে কলকাতায় গিয়েছিলেন রেলকর্মী সুবীর চন্দ্র ঘোষ ও তাঁর স্ত্রী। রবিবার রাতে বাড়ি ফিরে তাঁরা দেখেন, মূল দরজার তালা ভাঙা। সন্দেহ হওয়ায় ঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়ে লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে আসবাবপত্র। আলমারির লকার ভাঙা এবং খোয়া গেছে সমস্ত নগদ টাকা ও সোনার গহনা। সুবীরবাবুর দাবি, সোনার গয়না এবং নগদ টাকা মিলিয়ে খোয়া গেছে প্রায় ৫০ লক্ষ টাকা।

এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, দুষ্কৃতীরা কীভাবে জানল বাড়ি ফাঁকা রয়েছে? তাহলে কি আগে থেকেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে? এলাকাবাসীর মনে এমন নানা প্রশ্ন ঘোরাফেরা করছে।

কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই চুরির ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments