eaibanglai
Homeএই বাংলায়বিপিএল তালিকার পুনর্বিন্যাস করে অযোগ্যদের বাদ দেওয়া হবে, দুর্গাপুরে দাবি খাদ্য মন্ত্রীর

বিপিএল তালিকার পুনর্বিন্যাস করে অযোগ্যদের বাদ দেওয়া হবে, দুর্গাপুরে দাবি খাদ্য মন্ত্রীর

সংবাদদাতা,দুর্গাপুরঃ- যাদের পাকা বাড়ি রয়েছে, যারা আয়কর দেন বা আর্থিকভাবে সচ্ছল, তাঁদের আর বিপিএল তালিকায় রাখা হবে না। রাজ্যে বিপিএল তালিকার পুনর্বিন্যাস করা হবে এবং তালিকা থেকে অযোগ্যদের বাদ দেওয়া হবে। দুর্গাপুর সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে জানালেন রাজ্যের খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া।

এদিন মন্ত্রী জানান,বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বণ্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। অতীতে বহু যোগ্য ব্যক্তি বিপিএল তালিকার বাইরে থেকে গিয়েছেন, আবার বহু অযোগ্য ব্যক্তি সরকারি সুবিধা ভোগ করেছেন। যাদের তিনতলা বা চারতলা বাড়ি রয়েছে, যারা নিয়মিত আয়কর দেন, তাঁদের বিপিএল তালিকায় থাকার কোনও যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।

এদিনের সভায় নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গেও মন্তব্য করেন খাদ্য মন্ত্রী। মতুয়া সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, মতুয়া, উদ্বাস্তু, হিন্দু সমাজের কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁদের কাউকে দেশ থেকে বের করা হবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments