সংবাদদাতা,দুর্গাপুরঃ- আবাসিক হোস্টেলে নাবালিকা এক ছাত্রীর রহস্য মত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল কাঁকসার মলানদিঘীতে। এই মত্যুর ঘটনার সঙ্গে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক যুক্ত রয়েছে বলে দাবি করে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মলানদিঘি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে চলে তুমুল বিক্ষোভ।
জানা যায়, চলতি মাসের ১৪তারিখ আবাসিক হোস্টেলে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, ছাত্রী মৃত্যুর বিয়টি ধামাচাপা দেওয়ার জন্য কাউকে কিছু না জানিয়ে পুলিশের মাধ্যমে বিষয়টি রফাদফা করা হয়। পরে গ্রামবাসীরা ছাত্রী মৃত্যুর ঘটনা জানতে পারেন।
বিজেপির চার নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস দাবি করেন, তৃণমূল জমানাতেও এই ধরণের ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমানে বিজেপি সরকার এসেছে, এই সরকার নারীদের নরাপত্তার বিষয়ে যথেষ্ট সচেতন, এখন আর কোন দুর্নীতি অপকর্ম চলবে না। তিনি অবিলম্বে হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জিকে গ্রেফতারের দাবি জানান।
যদিও ওই আবাসিক হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জী দাবি করেন,”যে মেয়েটিকে মৃত বলে অভিযোগ করা হচ্ছে সে জীবিত আছে। পুরো বিষয়টি পুলিশ দেখছে।”
অন্যদিকে পুলিশ অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা।


















