eaibanglai
Homeএই বাংলায়অবৈধ নির্মাণে চললো বুলডোজার, তিনটি রাস্তা নির্মাণ প্রকল্পের শিলান্যাস

অবৈধ নির্মাণে চললো বুলডোজার, তিনটি রাস্তা নির্মাণ প্রকল্পের শিলান্যাস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি, অবৈধ দখলদারীর বিরুদ্ধে সরব হয়েছে। প্রশাসনের তরফেও কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে চলছে অভিযান। বাদ নেই শিল্প শহর দুর্গাপুরও। সরকারি জমি দখল করে বহুতলের অবৈধ নির্মাণের অভিযোগে মঙ্গলবার দুর্গাপুরে জোরদার প্রশাসনিক অভিযান চালানো হল।

এদিন দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে দুটি পৃথক অভিযান চালানো হয়। ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লি এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল আবাসনের প্ল্যান বহির্ভূতভাবে নির্মিত বিশালাকার জলাধারের বিরুদ্ধে এদিন অভিযান চলে। বুলডোজার দিয়ে জালাধারটি ভেঙে ফেলার চেষ্টা করা হয় কিন্তু কাঠামোর দৃঢ়তার কারণে তা সম্পূর্ণ ভাঙা সম্ভব হয়নি। নির্মাণকারী সংস্থাকে তিন দিনের মধ্যে নিজস্ব উদ্যোগে জলাধারটি অপসারণের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে পুনরায় অভিযান চালিয়ে তিনগুণ আর্থিক জরিমানা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই নিজে উপস্থিত থেকে অভিযানের তদারকি করেন । এদিন তিনি অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তাও দেন। বিধায়ক স্পষ্ট জানান কোন অবৈধ কাজ বরদাস্ত করবে না বর্তমান সরকার।

বুলডোজার অভিযানের পাশাপাশি এদিন ১৪ নম্বর ওয়ার্ডে প্রায় ৬০ লক্ষ টাকা ব্যায়ে তিনটি নতুন রাস্তা নির্মাণ প্রকল্পেরও শিলান্যাসও করেন বিধায়ক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments