সংবাদদাতা,দুর্গাপুরঃ- সুর ঝংকার মিউজিক ফাউন্ডেশনের উদ্যোগে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান আয়োজিত হলো সম্প্রতি, দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্তব্রত মজুমদার স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে।
অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি যন্ত্র সঙ্গীত ইত্যাদি পরিবেশিত হয়। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন —রোশনী মজুমদার, তনুরিমা মুখোপাধ্যায়, অদিতি শুর, আর্যমিতা রায়, দেব মন্ডল, অয়ন মুখোপাধ্যায়, শুভদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়, সংস্থার সভাপতি জ্ঞান প্রকাশ মণ্ডল প্রমুখ।

















