সংবাদদাতা,বাঁকুড়াঃ- জাতীয় সড়কের উপরে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে শুরু করল গ্যাস সিলিন্ডার ভর্তি লরি। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে রাস্তার পাশে থাকা প্রায় আট থেকে দশটি বাইক পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাঁকুড়া-পুরুলিয়া ৬০এ জাতীয় সড়কে উপর সদর থানার পুয়াবাগানে একটি বেসরকারি স্কুল সংলগ্ন এলাকায়।
পরে সিএনজি বোঝাই লরিতে ভয়াবহ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়ার সদর থানার পুলিশ ও দমকল। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ততক্ষণে লরিটি পুড়ে ভষ্মীভূত হয়ে যায়।
যে এলাকায় ঘটনাটি ঘটেছ তার পাশাপাশি একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও একটি বড় বেসরকারি স্কুল রয়েছে। স্থানীয়দের মতে স্কুল শুরুর সময় এই ঘটনা ঘটলে বড়সড় দূর্ঘটনা ঘটতে পারতো।
এই অগ্নিকান্ডের জেরে বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কে বেশ কিছু সময়ের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায়।


















