নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, আর এই অভিযোগে মঙ্গলবার উত্তেজনা ছড়াল অন্ডালের উখড়া ফাঁড়ি এলাকায়। শাসকদলের তরফে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এদিন সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। তাদের অভিযোগ, উখড়া থানার পুলিশ বিনা কারণে এক তৃণমূল সমর্থককে আটকে রেখে তাকে বেধড়ক মারধর করেছে। এরই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শাসকদলের সমর্থকরা। পরে তারা থানায় একটি স্মারকলিপিও জমা দেন।
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, থানা ঘেরাও শাসকদলের
RELATED ARTICLES










