eaibanglai
Homeএই বাংলায়নার্সদের গাফিলতিতে মৃত্যু রোগীর অভিযোগ দুর্গাপুরে

নার্সদের গাফিলতিতে মৃত্যু রোগীর অভিযোগ দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইএসআই হাসপাতালে কর্মরত নার্সদের গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃত রোগীর নাম মনোহর গোপ (৮৫)। তিনি অন্ডাল গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে বৃহস্পতিবার পেটে ব্যথার সমস্যা নিয়ে মনোহর গোপকে দুর্গাপুর ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের অভিযোগ হাসপাতালে কর্তব্যরত নার্স ও স্বাস্থ্য কর্মীদের অবহেলা ও গাফিলতির জেরেই বৃদ্ধের মৃত্যু হয়। চিকিৎসা পরিষেবায় অবহেলার অভিযোগ তুলে ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। হাসপাতালের সুপারিনটেনডেন্টের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন। হাসপাতাল সুপার পুরো বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments