eaibanglai
Homeএই বাংলায়অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্নীতি সন্ত্রাস অবৈধ কারবার সহ একাধিক অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই। এবার বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগে গ্রেফতার হলেন আসানসোলের তৃণমূল কংগ্রেসের নেতা ভোলা ওরফে বিজয় সিং। তিনি বারাবনি বিধানসভার সালানপুরে তৃণমূলের ব্লক সহ-সভাপতি।

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর দিন থেকেই তিনি এলাকা ছাড়া ছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাতে বারাবনি বিধানসভার পাঁচগাছিয়া এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভোলা সিংকে গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে কুলটি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শুক্রবার সকালে আসানসোল আদালতে পেশ করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার খাতিরে পুলিশের তরফে তাকে হেলমেট পরিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ কিছু ছুঁড়লে তিনি আঘাত না পান। যদিও শেষ রক্ষা হয়নি। আসানসোল আদালতে ঢোকানোর সময় বেশ কয়েকজন তাকে লক্ষ্য করে ডিম ছোঁড়ে। দেওয়া হয় চোর চোর স্লোগানও। স্বাভাবিক ভাবেই আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দিয়ে তাকে আদালতের ভিতরে নিয়ে যায়।

প্রসঙ্গত এর আগে সালানপুরের বিভিন্ন এলাকা থেকে চারজন পাথর কারবারিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। সেই সূত্র ধরেই ভোলা সিংয়ের খোঁজ মেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বারাবনির প্রাক্তন বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার গ্রেপ্তারি ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments