eaibanglai
Homeএই বাংলায়কোল মাফিয়াদের দাপট রুখতে কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় কয়লামন্ত্রীর

কোল মাফিয়াদের দাপট রুখতে কড়া হুঁশিয়ারি কেন্দ্রীয় কয়লামন্ত্রীর

সংবাদদাতা, আসানসোল -: রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে আসানসোল শিল্পাঞ্চলে এসে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে কয়লা চুরি ও মাফিয়া রাজ নিয়ে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি স্পষ্ট জানান, বেআইনি কয়লা কারবারের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না। বন্ধ করা হবে আসানসোল রাণীগঞ্জ কয়লাখনি এলাকায় কোল মাফিয়া সিন্ডিকেট। যেকোনো দুর্নীতি রোধে নরেন্দ্র মোদির সরকার ‘জিরো টলারেন্স‘ নীতি গ্রহণ করেছে।

​এদিন মন্ত্রী বলেন, “কোল মাফিয়াদের দিন শেষ। যারা সাধারণ মানুষের সম্পদ লুঠ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।” বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কয়লামন্ত্রী তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন।

​তার দাবি, এই সিন্ডিকেটের নেপথ্যে স্থানীয় প্রভাবশালী মহলের মদত রয়েছে। শিল্পাঞ্চলের যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন তিনি। মন্ত্রীর এই হুঁশিয়ারির পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ মানুষের নজর এখন একটাই – নির্বাচনের পর সত্যি কি সিন্ডিকেট মুক্ত হবে খনি অঞ্চল?

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments