সংবাদদাতা,আসানসোলঃ- রেল ফাটক মানেই কি সাধারণ মানুষের কপালে অবধারিত দুর্গতি? আসানসোলের ৭৫ নম্বর ওয়ার্ডের সাঁতা ও খাটাল সংলগ্ন রেল ফাটকের রাস্তা দেখলে এমন প্রশ্নই জাগবে। বর্ষা বিদায় নিলেও এই রাস্তার বেহাল দশা দেখে বোঝার উপায় নেই যে উন্নয়নের জোয়ার বইছে। সামান্য ইট-পাথর ফেলে সাময়িক প্রলেপ লাগালেও কিছুদিন যেতে না যেতেই রাস্তাটি আবার মরণফাঁদে পরিণত হয়।
প্রতিদিন অটো বা টোটো উল্টে যাওয়ার দৃশ্য এখানে অত্যন্ত সুলভ। বিশেষ করে রাতের অন্ধকারে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়েন পথচারীরা। প্রাক্তন সরকারের আমলে বহু দরবার ও বিক্ষোভ দেখানো হলেও কাজের কাজটি হয়নি।
এখন সাধারণ মানুষের শেষ সম্বল নতুন সরকার! প্রশ্ন উঠছে, নতুন সরকার কি আদৌ এই নাজেহাল দশা ঘুচাবে, নাকি প্রথাগত আশ্বাসের বুদবুদেই আটকে থাকবে জনজীবন? ভাঙা রাস্তার জাঁতাকলে পিষ্ট মানুষ এখন শুধু উত্তরের অপেক্ষায়।

















