eaibanglai
Homeএই বাংলায়বিজ্ঞানী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে খাতড়ায় প্রতিবাদ সভা ও মিছিল

বিজ্ঞানী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে খাতড়ায় প্রতিবাদ সভা ও মিছিল

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ভারতের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম, এবং লাদাখের সাংবিধানিক সুরক্ষার দাবিতে অনশন করছেন বিশিষ্ট বিজ্ঞানী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচু। দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করার ফলে তাঁর স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে এবং দিল্লি হাইকোর্টের নির্দেশে পুলিশ তাঁকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে। এদিকে ওয়াংচুকের সমর্থনে এবং তাঁর মুক্তির দাবিতে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। বাঁকুড়ার খাতড়াতেও পৌঁছেছে সেই প্রতিবাদের ঝড়।

বুধবার বিকেলে অনশনরত বিজ্ঞানী সোনম ওয়াংচুকের গ্রেফতার ও আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে খাতড়া দাসের মোড়ে বিশাল এক বিশাল প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে ‘জাস্টিস ফর আরজিকর খাতড়া কমিটি’। প্রথমে খাতড়া করালি মোড় থেকে মিছিল শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের দাসের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় শতাধিকের বেশি সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জাস্টিস ফর আরজিকর কমিটির সদস্য ড. সঙ্গীতা নায়ার, ড. তন্ময় মণ্ডল, শিক্ষক হারাধন মণ্ডল, উত্তম খাঁ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রসঙ্গত উল্লেখ্য সরকারের সাথে শর্তসাপেক্ষে আলোচনার মাধ্যমে অনশন ভাঙতে সম্মত বিজ্ঞানী ওয়াংচু। তবে তাঁর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট মন্ত্রী বা কর্মকর্তাদের পদত্যাগ এবং পরীক্ষার কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments