eaibanglai
Homeএই বাংলায়ডিভিসির উচ্ছেদ অভিযান নিয়ে রণক্ষেত্র, আশ্বাস মিলল পুলিশের মধ্যস্থতায়

ডিভিসির উচ্ছেদ অভিযান নিয়ে রণক্ষেত্র, আশ্বাস মিলল পুলিশের মধ্যস্থতায়

আসানসোল,রামকৃষ্ণঃ- ডিভিসি-র উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে লেফ্ট ব্যাংক এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। নিজস্ব আবাসন ভাঙার পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত বাড়ি ও দোকান ভাঙার হুমকির অভিযোগে সরব হন স্থানীয় বাসিন্দারা। ডিভিসি কর্তৃপক্ষ ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অভিযানে নামলে এলাকার মানুষ পথ আটকে বিক্ষোভ শুরু করেন।

​ প্রায় ১১০টি ডিভিসি কোয়ার্টার ভাঙার প্রক্রিয়া শুরু হলেও স্থানীয়দের অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই ব্যক্তিগত সম্পত্তি ও দোকানে ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছিল। দীর্ঘ ৫০ বছর ধরে বসবাসকারী বাসিন্দাদের দাবি, জায়গাটি ডিভিসি-র কি না, তার কোনো যথাযথ নথি কর্তৃপক্ষ দেখাতে পারেনি। বরং এলাকাটি বন দপ্তর ও খাস জমির অন্তর্গত বলেই দাবি স্থানীয়দের।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের মধ্যস্থতায় ডিভিসি আধিকারিক ও বাসিন্দাদের মধ্যে আলোচনা হয়। কর্তৃপক্ষের মৌখিক আশ্বাসে জানানো হয়, আইনি নোটিশ ছাড়া আপাতত কোনো ব্যক্তিগত আবাসন বা দোকান ভাঙা হবে না। এই আশ্বাসে সাময়িকভাবে বিক্ষোভ উঠলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments