eaibanglai
Homeএই বাংলায়পানীয় জলের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে নতুন প্রকল্পের সূচনা

পানীয় জলের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে নতুন প্রকল্পের সূচনা

সংবাদদাতা,আসানসোলঃ- ‘অম্রুত’ (AMRUT) প্রকল্পের আওতায় আসানসোল পৌরনিগমের উদ্যোগে নতুন পানীয় জল সরবরাহ ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। রবিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

​ এই প্রকল্পের মাধ্যমে মূলত আসানসোল পৌরনিগমের ৩৮, ৩৯, ৪১, ৪২, ৮৫, ৮৬ ও ৮৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পোন্নাবলাম, পুর কমিশনার হিন্দল দত্ত সহ বিশিষ্টজনরা।

​ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অতীতে কেন্দ্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার না হওয়ায় সাধারণ মানুষ জলের সমস্যায় ভুগেছেন। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব করা। ডিভিসির জল সরবরাহ নিয়ে অতীতের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট জানান, দোষারোপের রাজনীতিতে নয়, বরং মানুষের দায়বদ্ধতা পূরণ করাই তাঁদের মূল লক্ষ্য।

সরকারের এই উদ্যোগ দ্রুত কার্যকর হলে এলাকায় জলের সংকট মিটবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments