eaibanglai
Homeএই বাংলায়চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু নজরুল মেলা

চুরুলিয়ায় কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুরু নজরুল মেলা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর জন্মভিটে চুরুলিয়ায় সূচনা হল নজরুল মেলার। এবার ৪৬ তম বর্ষে পদার্পণ করেছে এই মেলা। মেলা প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কবিকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায় পালিত হল বিদ্রোহী কবির জন্মজয়ন্তী অনুষ্ঠান। কবির জন্মভিটে চুরুলিয়াতে এই বিশেষ দিনটি উদ্‌যাপনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সূচনা হয় ৪৬ তম ঐতিহ্যবাহী নজরুল মেলার।

এদিন সকালে একটি বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে কবিপ্রণাম ও উৎসবের শুভ সূচনা করা হয়। প্রভাতফেরিটির উদ্বোধন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ উদয় বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রাটি চুরুলিয়ার বিভিন্ন রাস্তা ও এলাকা পরিক্রমা করে। চুরুলিয়ার বিভিন্ন পথ ঘুরে প্রভাতফেরিটি এসে শেষ হয় কবির সমাধিস্থলে। সেখানে উপস্থিত অতিথি এবং সাধারণ মানুষেরা কবির স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রভাতফেরিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবির সুযোগ্য ভ্রাতুষ্পুত্র আলী রেজাক। এছাড়াও নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, গবেষক এবং কবি-অনুরাগীরা এদিনের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments