eaibanglai
Homeএই বাংলায়তীব্র দাবদাহ উপেক্ষা করে ভক্তদের ঢল: লছিপুরে বর্ণাঢ্য কলস যাত্রা ও হরিনাম...

তীব্র দাবদাহ উপেক্ষা করে ভক্তদের ঢল: লছিপুরে বর্ণাঢ্য কলস যাত্রা ও হরিনাম সংকীর্তন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, কুলটি -: প্রচণ্ড গরম ও তীব্র দাবদাহকে উপেক্ষা করে এক ভক্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ‘স্বাভিমান সংগঠন ক্লাব’-এর উদ্যোগে আয়োজিত হরি মন্দির প্রাণ প্রতিষ্ঠা ও হরিনাম সংকীর্তন উৎসব। ডোম পাড়ার ব্রহ্মচারী স্থান থেকে এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়।

সকাল থেকেই এই মঙ্গল ঘট যাত্রায় অংশ নিতে অগণিত মহিলা, যুবক ও যুবতীর ঢল নামে। শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল ভগবান রাধা-কৃষ্ণের সুসজ্জিত রথ যা ভক্তদের উচ্ছ্বাসে মুখরিত করে তোলে। শোভাযাত্রাটি ব্রহ্মচারী স্থান থেকে শুরু হয়ে লছিপুর গেট, এস. এন. রায় রোড, সীতারামপুর স্টেশন এবং নিয়ামতপুর মোড় হয়ে পুনরায় ব্রহ্মচারী স্থানে এসে শেষ হয়।

​রাজ্যে নতুন সরকার গঠনের পর এবারের উৎসবে প্রশাসনের বিশেষ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভক্তদের স্বস্তি দিতে কুল্টি বরো কার্যালয়ের পরিচ্ছন্নতা বিভাগের পক্ষ থেকে যাত্রাপথে নিয়মিত জল স্প্রে ও সাফাই অভিযান চালানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুণ্যার্থীদের উৎসাহ জোগান যুব বিজেপি নেতা টিঙ্কু বর্মা। আয়োজক ক্লাবের টনি জীর সক্রিয় উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে যজ্ঞ, হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও বাউল সঙ্গীতের মধ্য দিয়ে লছিপুরসহ পার্শ্ববর্তী এলাকা ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে ওঠে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments