eaibanglai
Homeএই বাংলায়শ্রদ্ধা ও নান্দনিকতায় দুর্গাপুরে কবিগুরুর ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপন

শ্রদ্ধা ও নান্দনিকতায় দুর্গাপুরে কবিগুরুর ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপন

অঙ্কিতা চ্যাটার্জ্জী, দুর্গাপুর -: শিল্পনগরী দুর্গাপুরের ‘আন্তরিক’ পত্রিকার উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো। শহরের ‘আপনজন’ সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানটি বরাবরের মতো এবারও রবীন্দ্র-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয়। গত ১৫ বছর ধরে ২৫শে বৈশাখ ভোরে রবীন্দ্রস্মরণের যে ঐতিহ্য পত্রিকাটি বহন করে আসছে, এবারের আয়োজনেও তার অন্যথা হয়নি।

​পত্রিকার সম্পাদিকা অন্তরা সিংহরায়ের বলিষ্ঠ পরিচালনায় এবং শিল্পী জয়া মোদক ও দেবাশীষ দে-র আহ্বানে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সারাদিনব্যাপী এই সাংস্কৃতিক মহোৎসবে প্রায় ৬০ জন শিল্পী তাদের প্রতিভার স্বাক্ষর রাখেন। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং শ্রুতিনাটকের মাধ্যমে কবিগুরুর জীবনদর্শনকে তুলে ধরা হয়। অনেক শিল্পী এই মঞ্চে স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ১০ জন শিশু শিল্পীর সাবলীল ও মুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের নজর কাড়ে। ​উপস্থিত অগণিত সংস্কৃতিপ্রেমী মানুষের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আজও রবীন্দ্রচেতনা বাঙালির হৃদয়ে অমলিন। সব মিলিয়ে আন্তরিক পত্রিকার এই বর্ণাঢ্য আয়োজন দুর্গাপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অনন্য মাত্রা যোগ করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments