eaibanglai
Homeএই বাংলায়স্কুলের সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

স্কুলের সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু ছাত্রের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলে নামী ইংরেজি মাধ্যম স্কুলের সামার ক্যাম্পে মর্মান্তিক মৃত্যু ছাত্রের। সুইমিং পুলে প্রশিক্ষণের সময় দুর্ঘটনার জেরে এই মৃত্যু বলে জানা গেছে। মৃত ছাত্রের নাম আদ্রিক হিলিরিয়ান (১৬)। সে আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙ্গার হুচুক পাড়ার বাসিন্দা ছিল। ঘটনাকে ঘিরে এদিন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

জানা গেছে, আসানসোলের সেন্ট ভিনসেণ্ট স্কুলে গরমের ছুটিতে পড়ুয়াদের জন্য সামার ক্যাম্প চলছিল। বৃহস্পতিবার সকালে সেই ক্যাম্পে সুইমিং প্রশিক্ষণে যোগ দিয়েছিল আদ্রিক। অন্য ছাত্রদের সাথে সুইমিং পুলে সাঁতার কাটাছিল সে। সেই সময় হঠাৎ সে জলে ডুবে যায়। তড়িঘড়ি শিক্ষক ও কর্মীরা ছুটে গিয়ে তাকে অচৈতণ্য অবস্থায় উদ্ধার করে ও আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্কুলের নজরদারি ও পড়ুয়াদের দেখভাল এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments