eaibanglai
Homeএই বাংলায়নকল ইভিএম নিয়ে প্রচারে তৃণমূল কাউন্সিলার

নকল ইভিএম নিয়ে প্রচারে তৃণমূল কাউন্সিলার

সৌভিক সিকদার,আউসগ্রাম -: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে এক অভিনব কৌশল নিল তৃণমূল কংগ্রেস। আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী, পেশায় আইনজীবী শ্যামাপ্রসন্ন লোহারের সমর্থনে কোমর বেঁধে মাঠে নেমেছেন গুসকরা পুরসভার ৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বেলি বেগম।

​শনিবার কয়েকজন দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে তিনি সংশ্লিষ্ট ওয়ার্ডের অলিতে-গলিতে ‘ডোর-টু-ডোর’ প্রচারে বের হন। তবে এই প্রচারের মূল আকর্ষণ ছিল একটি নকল ইভিএম। ভোটারদের ভোটদানের প্রক্রিয়া বোঝাতে এবং দলীয় প্রতীকের অবস্থান চেনাতে এই প্রতীকী যন্ত্রটি ব্যবহার করা হয়। বেলি বেগম নিজে ভোটারদের হাতে-কলমে দেখিয়ে দেন ঠিক কোন বোতামটি টিপে শ্যামাপ্রসন্ন বাবুকে জয়যুক্ত করতে হবে। ​প্রার্থীর জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত বেলি বেগম বলেন, “সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। এই ওয়ার্ড থেকে আমাদের প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে থাকবেন।” উন্নয়নের নিরিখে মানুষ আবারও তৃণমূলকেই বেছে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি। সব মিলিয়ে নকল ইভিএম নিয়ে এই ভোট-প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments