eaibanglai
Homeএই বাংলায়বাঁধ সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধ করে দিল বিজেপির নেতাকর্মীরা

বাঁধ সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধ করে দিল বিজেপির নেতাকর্মীরা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- সেচ ক্যানেল সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিল বিজেপির নেতাকর্মীরা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমনই ঘটনা সামনে এসেছে বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধারের রানিবাঁধের লায়েকডিতে সেচ ক্যানেলের সংস্কার ঘিরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে যে রাইট ব্যাংক মেইন ক্যানেলের মাধ্যমে এলাকার বিস্তীর্ণ চাষের জমিতে সেচের জল পৌঁছে দেওয়া হয়, বর্তমানে সেই ক্যানেলের জল ছাড়ার মুখে লায়েকডি এলাকায় সংস্কারের কাজ চলছিল। স্থানীয় বিজেপির নেতাকর্মীদের অভিযোগ, সেই কাজেই ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের বালি ও সিমেন্ট।‌ প্রতিবাদে এদিন কাজের জায়গায় গিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, গত বছরও একইভাবে রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল। কিন্তু ক্যানেলে জল ছাড়ার পরই সব ঢালাই ধুয়ে যায়। কাটমানি ও দুর্নীতির অভিযোগও তোলেন তারা।। তাদের দাবি, সরকারি নিয়ম মেনে সঠিক ওয়ার্ক অর্ডার দেখিয়ে সঠিক সামগ্রী ব্যবহার করেই কাজ করতে হবে। এরপরই কাজ বন্ধ করে দেন তারা।

বিজেপির দাবি, বারবার নিম্নমানের কাজ করে সরকারি টাকা নষ্ট করতে দেওয়া হবে না। ওয়ার্ক অর্ডার অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার নিশ্চিত করা না হলে রিপেয়ারিংয়ের কাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না। জানা গিয়েছে, এই কাজের বরাত পেয়েছেন হাওড়ার এক ঠিকাদার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments