eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল কার্যালয়ে উদ্ধার ভোজালি তলোয়ার সাদা থান, চাঞ্চল্য দুর্গাপুরে

তৃণমূল কার্যালয়ে উদ্ধার ভোজালি তলোয়ার সাদা থান, চাঞ্চল্য দুর্গাপুরে

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- রাজনৈতিক পালা বদলের পর থেকে দীর্ঘদিন তালাবন্ধ ছিল দুর্গাপুরের কমলপুর এলাকার তৃণমূলের কার্যালয়টি। মঙ্গলবার সকালে কার্যালয়টি খোলা হলে দেখা যায় কার্যালয়ের মধ্যে রাখা রয়েছে একাধিক ধারাল অস্ত্র, যেমন-ভোজালি তলোয়ার। এছাড়াও কার্যালয় থেকে উদ্ধার করা হয় সাদা থান।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপি নেতা ও কর্মীদের উপস্থিতিতে পুলিশ অস্ত্র উদ্ধার করে। পাশাপাশি কার্যালয়ের চাবিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনার পর বিষয়টি নিয়ে সরব হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, ওই কার্যালয়ে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ চলতো। তাদের দাবি, উদ্ধার হওয়া ধারালো অস্ত্রগুলি সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা এবং কর্মীদের ভয় দেখানোর উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল।

অন্যদিকে পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments