এই বাংলায় দক্ষিণ বাংলা

লেটারহেড ও স্বাক্ষর জাল করে ব্যবসায়ীদের ভুয়ো চিঠি! ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের দ্বারস্থ দুর্গাপুরের বিজেপি নেতা

By Eaibanglai - November 16, 2026
— Advertisement —
Advertisement
লেটারহেড ও স্বাক্ষর জাল করে ব্যবসায়ীদের ভুয়ো চিঠি! ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের দ্বারস্থ দুর্গাপুরের বিজেপি নেতা

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- নিজের নাম, স্বাক্ষর, ডিরেক্টরের স্ট্যাম্প এবং ব্যক্তিগত কোম্পানির লেটারহেড জাল করে বিভিন্ন ভেন্ডর ও ব্যবসায়ীদের কাছে ভুয়ো চিঠি পাঠানোর অভিযোগ তুললেন বিজেপির দুর্গাপুর রিজিয়নের ট্রেড অ্যান্ড সেল ইনচার্জ বিশ্বাস ডালমিয়া। এই ঘটনায় ইতিমধ্যেই রানিগঞ্জ থানা এবং দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ (এফআইআর) দায়ের করেছেন তিনি। পাশাপাশি, ঘটনার পেছনে থাকা প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবিও জানিয়েছেন ওই বিজেপি নেতা।

সোমবার এক সাংবাদিক সম্মেলন করে বিশ্বাস ডালমিয়া জানান, গত ৬ নভেম্বর কোম্পানির এক ডিরেক্টর ও কর্মীদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জানতে পারেন। এরপর এক ভেন্ডরের কাছ থেকে হোয়াটসঅ্যাপে ওই চিঠিটি সংগ্রহ করে তিনি দেখেন, তাঁর স্বাক্ষর ও স্ট্যাম্প জাল করে চিঠিতে লেখা হয়েছে—কোম্পানির অভ্যন্তরীণ বিবাদের কারণে কেউ যেন ওই সংস্থা থেকে কোনো পণ্য কেনাকাটা না করেন। তাঁর কথায়, “নিজের ভেন্ডরদের কাছে চিঠি পাঠিয়ে নিজের কোম্পানি থেকেই মাল না কেনার কথা বলাটা নিজের পায়ে নিজেই কুড়ুল মারার সমান। ব্যবসায়িক ভাবমূর্তি নষ্ট করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ষড়যন্ত্র করা হয়েছে।”

পুলিশি তদন্তের স্বার্থে এখনই কারও নাম প্রকাশ না করলেও, আগামী দিনে আরও এক-দুটি থানায় অভিযোগ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন বিশ্বাস ডালমিয়া।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement