এই বাংলায় দক্ষিণ বাংলা

মদ-গাঁজার ঠেকের প্রতিবাদে রণক্ষেত্র কাঁকসার গ্রাম, রক্তাক্ত একাধিক, কড়া হুঁশিয়ারি বিধায়কের

By Eaibanglai - November 16, 2026
— Advertisement —
Advertisement
মদ-গাঁজার ঠেকের প্রতিবাদে রণক্ষেত্র কাঁকসার গ্রাম, রক্তাক্ত একাধিক, কড়া হুঁশিয়ারি বিধায়কের

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:-  অসামাজিক কার্যকলাপের প্রতিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের কাঁকসা থানা এলাকার গোপালপুর গ্রামের উত্তরপাড়া। দুই পক্ষের তীব্র সংঘর্ষে একাধিক মহিলার মাথা ফাটার পাশাপাশি ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর উত্তরপাড়ায় দীর্ঘদিন ধরেই মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসছিল বলে অভিযোগ। রবিবার রাতে এলাকাবাসীরা এর প্রতিবাদ জানাতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বাধে, যা মুহূর্তের মধ্যে হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে এক ব্যক্তি গুরুতর জখম হন এবং বেশ কয়েকজন মহিলা রক্তাক্ত হন। আহতরা বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার রাতে পুলিশ পরিস্থিতি সামাল দিলেও সোমবার সকালে ফের এলাকা উত্তপ্ত হয়ে উঠলে পুলিশি টহল ও কড়া নজরদারি শুরু করে।

এদিকে, এই ঘটনার পর কার্যত হুঁশিয়ারির সুরে পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এলাকায় মদ, গাঁজা ও ব্রাউন সুগারের আসর বসার খবর পেয়েই আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশ কয়েকজনকে আটকও করেছে। তবে আগামী দিনে ফের এই ধরনের ঘটনা ঘটলে পুলিশকে কীভাবে কাজ করাতে হয় তা আমাদের জানা আছে, সেইভাবেই করানো হবে।”

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement