এই বাংলায় দক্ষিণ বাংলা

ধর্ম যার যার, উৎসব সবার: ছটব্রতীদের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা কংগ্রেস নেতা তরুণ রায়ের

By Eaibanglai - November 16, 2026
— Advertisement —
Advertisement
ধর্ম যার যার, উৎসব সবার: ছটব্রতীদের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা কংগ্রেস নেতা তরুণ রায়ের

সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ছটপুজোর আনন্দে মেতে উঠেছে শিল্পাঞ্চল দুর্গাপুর। প্রতিবারের মতো এবারও উৎসবের শুরু থেকেই এলাকার ছটব্রতীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তরুণ রায়। ছটব্রতীদের মধ্যে বস্ত্র ও পুজোর সামগ্রী বিতরণের পাশাপাশি সস্ত্রীক এবং দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শহরের বেশ কয়েকটি ঘাটে গিয়ে সূর্যদেবের অর্ঘ্য দান পর্বেও অংশ নেন তিনি।

প্রকৃতির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর এই লোকউৎসবে শামিল হয়ে সম্প্রীতির বার্তা দেন তরুণ রায়। তিনি বলেন, "আমাদের দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ মেনে দুর্গাপুরেও বহু বছর ধরে বাঙালি, বিহারি সহ সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে শামিল হয়ে আসছেন, এটাই এই শহরের ঐতিহ্য। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার—এই আদর্শই বিশ্বদরবারে ভারতবর্ষকে আলাদা মর্যাদা দিয়েছে।"

বর্তমান পরিস্থিতিতে দেশের এই চিরাচরিত ঐক্য ও সংহতির ঐতিহ্যকে নানাভাবে নষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে তিনি আরও জানান, কংগ্রেস কখনোই তা হতে দেবে না এবং যেকোনো মূল্যে এই সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করবে। 

উল্লেখ্য, কার্তিক মাসে চার দিনব্যাপী এই উৎসবে ভক্তরা নির্জলা উপবাস রেখে নদী বা জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে অস্তগামী ও উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন।

                                                 বাণিজ্যিক শুভেচ্ছা বার্তা                                                          

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement