eaibanglai
Homeএই বাংলায়আদি'জ ড্যান্স একাডেমির বার্ষিক উৎসব

আদি’জ ড্যান্স একাডেমির বার্ষিক উৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত নগরীর সুপরিচিত নৃত্যশিক্ষা কেন্দ্র আদি ‘জ ড্যান্স একাডেমির একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে জাঁক জমক পূর্ণ নৃত্যানুষ্ঠান আয়োজিত হলো ২৮ শে মে সিটি সেন্টারস্থিত সৃজনী প্রেক্ষাগৃহে। দুপুরের প্রায় শেষ লগ্নে শুরু হয়েছিল উল্লিখিত উৎসব অনুষ্ঠান। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত ও একাডেমির অন্যতম অভিভাবক সনাতন ঘোষ। উভয়কে সহযোগিতা করেন অধ্যক্ষা রুমেলা শুর। বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরপরে প্রায় ৫ ঘন্টা অবধি চলা অনুষ্ঠানে কত্থক এবং অন্যান্য আঙ্গিকের নৃত্য পরিবেশিত হয়, অংশগ্রহণ করেন অ্যাকাডেমির শিক্ষার্থী ও শিল্পীরা । সামগ্রিক পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন অধ্যক্ষা রুমেলা শুর । প্রেক্ষাগৃহ ছিল দর্শক-পরিপূর্ণ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments