eaibanglai
Homeএই বাংলায়মহড়া চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের, শোকের ছায়া দুর্গাপুরে

মহড়া চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু সেনা জওয়ানের, শোকের ছায়া দুর্গাপুরে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মহড়া চলাকালীন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুর্গাপুরের এক সেনা জওয়ানের। শুক্রবার সকালে মৃত সেনা জওয়ানের দেহ তাঁর বাড়িতে পৌঁছতেই শোকেয় ছায়া নামে এলাকায়। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকার বাসিন্দারা শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান।‌ এদিন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর শেষকৃত্য।

শহীদ জওয়ানের নাম অজয় সজসওয়াল (২৬)। দুর্গাপুরের মামড়া বাজার এলাকার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা অজয় ৩২৩-মিডিয়াম রেজিমেন্ট, ২৬ নম্বর আর্টিলারি ব্রিগেডের নায়েক(গানার) পদে জম্মুতে কর্মরত ছিলেন। গত ১০ই মার্চ, কর্তব্যরত অবস্থায়, ফিল্ড ফায়ারিং-এর সময় শহীদ হন তিনি।

জানা গেছে অজয় অবিবাহিত হলেও পরিবারে তার মা-বাবা ও ভাই রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পানাগর বায়ু সেনাঘাঁটিতে। শুক্রবার সকালে শহীদ জওয়ানের দেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরিবাবেরর সদস্যরা ছাড়াও শেষ শ্রদ্ধা জানান দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা, রাজেশ কোণার সহ শহরের বিশিষ্টজনেরা।

এদিন এলাকার ছেলেকে শেষবার দেখা ও শ্রদ্ধা নিবেদনের জন্য ভিড় উপচে পড়েছিল এলাকার মানুষের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments