eaibanglai
Homeএই বাংলায়অমিত শাহের রোড শো শেষ হতেই অশান্তি দুর্গাপুরে, বিজেপি তৃণমূল সংঘর্ষ

অমিত শাহের রোড শো শেষ হতেই অশান্তি দুর্গাপুরে, বিজেপি তৃণমূল সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল দুর্গাপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের রোড শো শেষ হতেই শাসক বিরোধী দুই দলের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল শিল্পশহরে। বচসা- হাতাহাতিকে কেন্দ্র করে আহত হন এক বিজেপি ও এক তৃণমূল কর্মী। রাতেই তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগ মাইক বাজানো নিয়ে দুই পক্ষের মধ্য বচসা ও হাতাহাতি হয়। এদিনের সংঘর্ষে আহত হন বিজেপির দুর্গাপুর পশ্চিমের তিন নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক রবি দাস। তাঁর অভিযোগ, অমিত শায়ের রোড শোতে যাওয়ার অপরাধে তার বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা এবং মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।

অন্যদিকে কর্মীদের আহত হওয়ার খবর পেয়ে এদিন রাতেই মহকুমা হাসপাতালে ছুটে যান দুর্গাপুর পশ্চিমের বিজিপি ও তৃণমূলের প্রার্থী লক্ষণ ঘোড়ুই ও কবি দত্ত। সন্ত্রাসের অভিযোগে সরব হয়ে কবি দত্তকে হুঁশিয়ারি দিয়ে লক্ষণ ঘোড়ুই বলেন, ” যে খেলা খেলছেন রক্ত নিয়ে তার চার গুন ভোগ করতে হবে মনে রাখবেন।” অন্যদিকে তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, “অহেতুক আগ বাড়িয়ে অশান্তির আবহ তৈরি করা হচ্ছে। অশান্তির আগুন জ্বালানো সোজা নেভানো কঠিন।

অন্যদিকে ঘটনাকে ঘিরে উত্তেজনা থাকায় হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments