নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- গতকাল রানিগঞ্জে দলীয় প্রার্থীদের হয় সভায় যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সভা শেষে দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্র দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ ঘোড়ুইয়ের প্রচারে দুর্গাপুরের স্টিল টাউনশিপে একটি রোড শোয়ে যোগ দেন। তাঁর রোড শো ঘিরে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়।
প্রচার শেষে দুর্গাপুরে সিটিসেন্টারের একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেন অমিত শাহ। এরপর আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সূচির মধ্যেই মঙ্গলবার দুপুর ১২ টায় একাধিক কর্মসূচি সেরে সড়কপথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিশেষ বিমানে আকাশপথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা দেন।
জানা গেছে, উত্তরবঙ্গেও একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর, যেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও জনসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে।


















