নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের প্রয়াত কংগ্রেস (আই,এন,টি,ইউ,সি) নেতা তথা প্রাক্তন পৌরপিতা বংশীবদন কর্মকারের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল প্রয়াত নেতাকে। বিধাননগর হাউসিংয়ের কংগ্রেস কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রয়াত নেতার স্মরণে প্রতিবছরের মতো এবছরও একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল। যেখানে ৩০ জন রক্তদাতা রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে।
প্রয়াত কংগ্রেস নেতার পুত্র সুদীপ্ত কর্মকার বলেন,” প্রতিবছর আমরা বাবার মৃত্যুবার্ষিকী পালন করি রক্তদান শিবির করে। এইবার নবম তম বর্ষ। এই রক্তদান শিবিরে রাজনৈতিক রং না দেখে সমাজের প্রতিটি মানুষ এগিয়ে আসেন রক্তদান করতে। সাধারণ মানুষ ভিড় জমান তাঁদের প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে।”
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়,স্বপন মিত্র, নির্মল নিয়োগী, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না,অশোক শাসমল সহ বিশিষ্ট জনেরা।


















