সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর সুরপরিষদ মিউজিকাল একাডেমির উদ্যোগে আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবস পালিত হল ৩০ শে জুন সন্ধ্যায় সংস্থার নিজস্ব ভবনে। ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে রবীন্দ্র কাব্য পাঠ রবীন্দ্র সংগীত এবং আলোচনায় অংশ নিলেন শহরের বিশিষ্ট সাহিত্য, সংগীত, শিক্ষা জগতের সুপরিচিত মানুষেরা। সংগীত পরিবেশন করলেন বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, শিখা পাল, বাণী রায়, ললি চৌধুরী, পাপিয়া চট্টোপাধ্যায়, শর্মিলা ভান্ডারী, বিশ্বায়ন রায় প্রমূখ। পাঠ করলেন সৌম্যশংকর বন্দ্যোপাধ্যায়,ড: শর্মিষ্ঠা দাস, প্রণয় রায়, কাজী নিজামউদ্দিন, সুদীপা চৌধুরী, জয়ন্তী সাহা, কৃষ্ণপদ লাহা, অনিন্দিতা হাওলাদার,দেবাশীষ চট্টোপাধ্যায়, তাপসী লাহা, মানব হাওলাদার প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী প্রসুন চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত শিল্পী এবং বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা দেওয়া হয়।


















