নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সংগীত ও সঙ্গত একাডেমির উদ্যোগে ২৬ শে জুন সন্ধ্যায় ‘গানের মালা’ শীর্ষক মনোজ্ঞ আনুষ্ঠান নিবেদিত হলো চিলড্রেন্স একাডেমি অফ কালচারের সভাগৃহে। শুরুতে উদ্যোক্তা সংস্থার ছাত্র-ছাত্রীরা সম্মেলক সংগীত পরিবেশন করেন। এরপর, স্থানীয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উনি অনুষ্ঠানের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। উল্লেখযোগ্য সংখ্যক শিল্পী ও সংস্থা সমূহ পরিবেশিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদনে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সুর ও সঙ্গত এর কর্ণধার পাপিয়া চট্টোপাধ্যায় এবং দেবাশীষ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় উল্লিখিত সাফল্য নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।


















