নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিদি যেদিন ক্ষমতা থেকে যাবেন সেদিন মাথা মোড়াবেন! এমনই শপথ করেছিলেন দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এমএএমসি কলোনির বাসিন্দা গৌরীশঙ্কর রাজবংশী। তাই রাজ্যে পালা বদলের পর মাথা মুড়িয়ে ফেলেছেন তিনি।
গৌরীশঙ্করবাবু জানান তিনি বেজেপির কর্মী। বিজেপি করার অপরাধে ২০২১ সাল থেকে অত্যাচার শুরু হয় তার ও তার পরিবারের উপর। মারধরের পাশাপাশি তার বাড়িতে বোমা ফেলা হয়েছে বলেও দাবি বিজেপির এই একনিষ্ঠ কর্মীর। গৌরীশঙ্করবাবুর দাবি অত্যাচার সহ্য করেও শুধু এই দিনটাইর জন্যই অপেক্ষা করছিলেন তিনি। তিনি জানতেন সুদিন আসবেই। তাই পশথ করেছিলেন যেদিন তৃণমূলের ক্ষমতা হাতছাড়া হবে সেদিন নিজের মাথা মুড়িয়ে ফেলবেন।
অবশেষে সেই দিন এসেছে। গেরুয়া সুনামিতে উড়ে গেছে জোড়াফুল, রাজ্যে ফুটেছে পদ্ম। তাই মাথা ন্যাড়া করে বিজেপির এই জয়কে উদযাপন করছেন বিজেপির এই একনিষ্ঠ কর্মী।


















